আগামী বছরের শুরুতেই দেশে আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন

১৭ অক্টোবর ২০২০, ১০:১০ PM
প্রতীকী

প্রতীকী

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে অক্সফোর্ডের আবিষ্কৃত করোনাভাইরাসের তিন কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, অক্সফোর্ডের আবিষ্কৃত করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার জন্য ইতোমধ্যে কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ রাখাসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদির ভূঁইয়া প্রমুখ।

পেলে-রোনালদোর নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬