চীনে বিদেশগামী শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তাব সিনোফার্মের

১৬ অক্টোবর ২০২০, ১১:০৬ PM
করোনার টিকা দেয়া শিক্ষার্থী

করোনার টিকা দেয়া শিক্ষার্থী © ফাইল ফটো

করোনা ভাইরাস সংক্রমণ রোধে চীনে বিদেশগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির সরকারি টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম। এরই মধ্যে চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি দেশটিতে শিক্ষার্থীদের টিকাগুলো বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনোফার্ম প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে তাদের টিকাটি ৪ লাখ ৮১ হাজার ৬১৩ জনকে দেওয়া হয়েছে। গত সোমবার পর্যন্ত আরও ৯৩ হাজার ৬৫৩ জন টিকাটি পেতে তাদের কাছে আবেদন জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে গার্ডিয়ান ও রয়টার্সের খবরে জানা যায়, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, চীনের বেইজিং ও উহানের শিক্ষার্থীদের টিকাটি দেওয়ার প্রস্তাব করেছে সিনোফার্ম। এদিকে দেশটির এই দুইটি শহর থেকে এর আগে প্রথম করোনা ভাইরাস ছরিয়ে পরে। যাঁরা নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের এই টিকা দিতে চায় প্রতিষ্ঠানটি।

অবশ্য গত মঙ্গলবার সিনোফার্মের ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে ফেলা হয়। উহানের শিক্ষার্থীরা বলেন, টিকা কর্মসূচি বাতিল করা হয়েছে বলে তাঁদের জানানো হয়েছে। সরকারি গণমাধ্যমের খবরে জানানো হয়, সিনোফার্ম বেইজিং ও উহানের শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তাব করেছিল। তবে তা বাতিল করা হয়েছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, সিনোফার্ম শিক্ষার্থীদের টিকা প্রয়োগের ব্যাপারে চীন সরকারের সঙ্গে আলোচনা করেছেন। গত বুধবার হেলথ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিনোফার্মের টিকার প্রস্তাব দেওয়ার ঘোষণা সত্য নয়।

এর আগে চীনে গত জুলাই মাসে গৃহীত জরুরি টিকাদান কর্মসূচির অধীনে হাজারো স্বেচ্ছাসেবীকে করোনার পরীক্ষামূলক টিকা দেওয়া হয়েছে।

 

হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence