আসন্ন শীতে বিয়ে-শাদি সীমিত আকারে করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৪ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সামনে শীত মৌসুম আসছে। তখন করোনা বাড়তে পারে। সেজন্য প্রধানমন্ত্রীও সতর্ক থাকতে বলেছেন। আমরা জানি শীত মৌসুমে বিয়ে, পিকনিক এসব বেশি হয়। এগুলো একটু সীমিত আকারে করার অনুরোধ জানাই। সবাইকে সচেতন থাকতে হবে। তাহলে এটি নিয়ন্ত্রণ করতে পারবো।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ‘শতাব্দীর মহামারি করোনা, বাস্তবতা ও আমরা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত ও আমাদের খাওয়া-দাওয়া, পরিবেশ সবই প্রায় একরকম। অথচ সেখানে মৃত্যু সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের চিকিৎসা হয়তো তাদের থেকে ভালো বলেই আমাদের মৃত্যু সংখ্যা কম। আমাদের সুস্থতার হার অন্য দেশের তুলনায় অনেক ভালো। কিন্তু তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা করোনা আক্রান্তের সংখ্যা আরও কমাতে চাই।

করোনা ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে যারা ভ্যাকসিন তৈরি করছেন এদের মধ্যে যারা আগে তৈরি করবেন তাদের ভ্যাকসিনই আমরা নেবো। ভ্যাকসিন তৈরি করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে।

তিনি বলেন, সময়মতো করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে আছে এমন অনেক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

করোনা মোকাবেলায় সাহস জোগানোয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, আমাদের যা কিছু প্রয়োজন সবকিছুই দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী সব সময় আমাদের প্রসংশা করেছেন, অনুপ্রাণিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

পেলে-রোনালদোর নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬