যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র, ঢাবি শিক্ষকের ছেলের মৃত্যু

৩০ আগস্ট ২০২০, ১০:৪৯ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এক ছাত্রের ঘুমের মধ্যে আকস্মিক মৃত্যু হয়েছে। সায়ান নামের ওই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোবাশ্বের মোনেম ও অধ্যাপক ফারাহ হাসিনের বড় ছেলে। মৃত্যুকালে সায়ানের বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।

এই তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মর্মান্তিক খবর, এই শোক সইবার মতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ফারাহ হাসিনের বড় ছেলে আমার খুবই প্রিয় সায়ান মাত্র ২৫ বছর বয়সে ঘুমের মাঝে মারা গেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

আমার সামনে বেড়ে উঠা ব্রিলিয়ান্ট সায়ান সম্পূর্ণ স্কলারশিপে আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশান শেষ করে জন্স হপকিন্স হাসপাতালে কাজ করছিল, আর পিএইচডির শুরু করেছিল।

এই মৃত্যু অবিশ্বাস্য, হৃদয়বিদারক এবং মর্মান্তিক। আমি জানি না, এই পরিবার কোন উপায়ে এই শোক বহন করবে। খুবই কষ্ট হচ্ছে এবং রেস্টলেস লাগছে!’

ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল কেন্দুয়াবাসী
  • ১৯ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬