এবার কাছাকাছি গিয়েও ইতিহাস লেখা হলো না মেসির

২২ জুন ২০২৬, ১১:৩২ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ১১:৩৭ PM
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ © সংগৃহীত

দারুণ এক মুভে ডান দিক থেকে ভেতরে কাট করে বক্সে ঢুকে পড়েছিলেন লিওনেল মেসি। গোলের সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু ঠিক সময়েই হস্তক্ষেপ করেন ডেভিড আলবা। পেছন থেকে তার হালকা স্পর্শে মেসির নিয়ন্ত্রণ কিছুটা নষ্ট হয়ে যায়।

এরপর বল লেগে যায় গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজারের গায়ে এবং বিপদমুক্ত করে অস্ট্রিয়াকে।

মুহূর্তটির জন্য পুরো স্টেডিয়াম যেন নিঃশ্বাস আটকে রেখেছিল। মনে হচ্ছিল, এবার বুঝি গোল পেয়ে যাবেন মেসি। কিন্তু অস্ট্রিয়ার রক্ষণ ও গোলরক্ষকের যৌথ প্রচেষ্টায় ইতিহাস লেখার সেই চেষ্টা আপাতত থেমে গেল।

এর আগে, ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবর্ণ সুযোগ ছিল লিওনেল মেসির সামনে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বল পোস্টের ডান পাশ ঘেঁষে বাইরে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।

গোলের অপেক্ষায় থাকা আর্জেন্টিনা সমর্থকরা যখন উল্লাসের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই আসে হতাশার মুহূর্ত। মেসির শটের দিকে ঠিকই ঝাঁপ দিয়েছিলেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার। যদিও শেষ পর্যন্ত বল ছোঁয়ার প্রয়োজনই পড়েনি তার।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬