করোনা শনাক্তে আরটিপিসিআর পরীক্ষা কার্যক্রম শুরু করছে গণস্বাস্থ্য

২৮ আগস্ট ২০২০, ০১:১১ PM

© ফাইল ফটো

দেশে মহামারি করোনা পরিস্থিতির মধ্যে এবার গণস্বাস্থ্য কেন্দ্র তাদের করোনা শনাক্তে আরটিপিসিআর (রিজার্ভ ট্রান্সক্রিপশন পলিমিরেজ চেইন রিঅ্যাকশন) পরীক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলায় গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে করোনা রোগীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা’ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি থাকবেন ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুর রহমান ও ডা. বদরুল হক।

আজ শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী সংগঠন গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লিমিটেডের সার্বিক সহায়তায় একটি অত্যাধুনিক মলিকিউলার ডায়াগনস্টিক ল্যাবরেটরী স্থাপন করার কাজ হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসাবে কোভিড-১৯ রোগীদের আরটিপিসিআর এর মাধ্যমে রোগ নির্ণয়ের জন্য কার্যক্রম শুরু হচ্ছে।

ত্রিপুরা বিজয়, ঢাকায় বন্দী ধর্মমানিক্য ও মুর্শিদকুলীর ঈদ
  • ২৩ মার্চ ২০২৬
ভিনদেশের ঈদ আনন্দ
  • ২৩ মার্চ ২০২৬
তিনদফায় মেয়াদ বাড়িয়েও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না ইবির মেগা…
  • ২৩ মার্চ ২০২৬
জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ প্রসঙ্গে অবস্থান …
  • ২৩ মার্চ ২০২৬
আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি
  • ২৩ মার্চ ২০২৬
হাদি হত্যাকাণ্ড: বিচার বিভাগীয় তদন্ত কমিটিসহ ৬ দাবি ইনকিলাব…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence