উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার মারা গেছেন

২৭ আগস্ট ২০২০, ১০:৪৮ AM

© সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। এর আগে দীর্ঘদিন ধরে তিনি স্তন ক্যান্সারে ভুগছিলেন।

তার দুই মেয়ের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং আরেকজন একাদশে সরকারি বদরুন্নেসা কলেজে অধ্যয়নরত। তার নিজ জেলা বরিশাল। আজ বাদ আছর জানাজার নামাজ শেষে দাফন করা হবে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা। সাবেক সভাপতি লিয়াকত আলী বলেন, ২০০৩ খ্রিষ্টাব্দে আমাদের সহকর্মী মো. মোকলেছুর রহমান আমাদের ছেড়ে পরপারে চলে যান। মাছুদাসহ এ পর্যন্ত ১৬ জন সহকর্মীকে হারিয়েছেন বলে জানান লিয়াকত আলী।

দুর্নীতির প্রতিবাদে চাকরিচ্যুত, রাজু ভাস্কর্যে বিশ্বসাহিত্য…
  • ২৭ এপ্রিল ২০২৬
২০ উদ্যোক্তার অংশগ্রহণে আইইউবিতে আধুনিক মাশরুম চাষ বিষয়ক কর…
  • ২৭ এপ্রিল ২০২৬
প্রাথমিকের চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ
  • ২৭ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন করেছে BAGA 
  • ২৭ এপ্রিল ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ২৭ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্…
  • ২৭ এপ্রিল ২০২৬