করোনায় আরও ৪৬ মৃত্যু, নতুন শনাক্ত ২২৬৫

২২ আগস্ট ২০২০, ০৬:২০ PM

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৭ জনে। এ ছাড়া নতুন করে আরও ২ হাজার ২৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৬৫ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৭ জনে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ১০ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৪৫ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬০ দশমিক ০০ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

দুর্নীতির প্রতিবাদে চাকরিচ্যুত, রাজু ভাস্কর্যে বিশ্বসাহিত্য…
  • ২৭ এপ্রিল ২০২৬
২০ উদ্যোক্তার অংশগ্রহণে আইইউবিতে আধুনিক মাশরুম চাষ বিষয়ক কর…
  • ২৭ এপ্রিল ২০২৬
প্রাথমিকের চাকরিপ্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ
  • ২৭ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন করেছে BAGA 
  • ২৭ এপ্রিল ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ২৭ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে সামার ২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্…
  • ২৭ এপ্রিল ২০২৬