দুই মন্ত্রীর নিরাপত্তা দেওয়ার পর রিপোর্টে করোনা পজিটিভ ওসির!

২২ আগস্ট ২০২০, ১২:৩৩ PM

© সংগৃহীত

সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া। গত বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। যা শুক্রবার সকালের রিপোর্টে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (১৮ আগস্ট) মঙ্গলবার রাতে সিলেট আসেন। পররাষ্ট্রমন্ত্রী পরদিন বুধবার সকালে জেলা প্রশাসন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সিলেট আসেন বৃহস্পতিবার। তিনি জেলা পরিষদের অনুষ্ঠানসহ সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করেন। তিনি রাতে সিলেট ত্যাগ করেন।

করোনা উপসর্গ নিয়ে বুধবার নমুনা জমা দিলেও বুধ ও বৃহস্পতিবার দুই মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকায় জনমনে নানা প্রশ্ন ও আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রীর বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের সময় ওসি সেলিমকে দেখা গেছে মন্ত্রীর পেছনে। এসময় মন্ত্রীকে ঘিরে ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীরা। সেখানে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, ওসি সেলিম মিয়ার করোনা আক্রান্তের বিষয়টি আমরা জেনেছি। তবে, তার নমুনা দিয়ে দায়িত্ব পালনের বিষয়টি জানা ছিল না। তবে, এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 
  • ২৩ জুন ২০২৬
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬