করোনায় মারা গেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান

১৮ আগস্ট ২০২০, ০৯:৫৮ AM

© সংগৃহীত

প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।গতকাল সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ৫ আগস্ট করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে আজিজুর রহমানের। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। 

জেলা পরিষদ সূত্র জানায়, আজিজুর রহমান সাবেক গণপরিষদ সদস্য ও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ১৪ দলের জেলা সমন্বয়ক ছিলেন। 

এছাড়া সর্বশেষ মৌলভীবাজার জেলা পরিষদ এবং রেডক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজিজুর রহমান। 

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, জানাল মাউশি
  • ১৩ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
  • ১৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬