২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৯৫

১৭ আগস্ট ২০২০, ০৩:৩০ PM

© ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর একই দিনে ভাইরাসে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৯৫ জন। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার ৬৯৪ জন। আর দেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬০ হাজার ৫৯১ জনে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।

 

মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন মেসি
  • ২২ জুন ২০২৬
লজ্জার রেকর্ড গড়লেন মেসির
  • ২২ জুন ২০২৬
অবশেষে ইতিহাস, অসাধারণ গোলে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদা…
  • ২২ জুন ২০২৬
যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার
  • ২২ জুন ২০২৬
এবার কাছাকাছি গিয়েও ইতিহাস লেখা হলো না মেসির
  • ২২ জুন ২০২৬