ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাইয়ের মৃত্যু

১৬ আগস্ট ২০২০, ১০:২১ AM

© ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প (৭২) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার নিউইয়র্কের প্রেসবিটারিয়ান হাসপাতালে তিনি মারা যান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ (শনিবার) রাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেবল ভাই নয়, সে ছিল আমার সব থেকে ভালো বন্ধু। তাকে খুবই মিস করব, তবে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে তার স্মৃতি জাগ্রত থাকবে। বরার্ট, তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও তুমি।’

এর আগে গত শুক্রবার ভাইকে দেখতে প্রেসবিটারিয়ান হাসপাতালে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার ভাই কী রোগে ভুগছিলেন তা জানা যায়নি। রবার্ট ট্রাম্প ট্রাম্পের আবাসন ব্যবসা ‘ইম্পায়ার’স রিয়েল এস্টেট’ এর সবকিছু দেখাশোনা করেন।

হাসপাতাল থেকে নিউ জার্সির গলফ ক্লাবে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে। আশা করছি, সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তবে এখন তাকে কঠিন সময় পার করতে হচ্ছে।’

গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন রবার্ট ট্রাম্প।

মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন মেসি
  • ২২ জুন ২০২৬
লজ্জার রেকর্ড গড়লেন মেসির
  • ২২ জুন ২০২৬
অবশেষে ইতিহাস, অসাধারণ গোলে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদা…
  • ২২ জুন ২০২৬
যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার
  • ২২ জুন ২০২৬
এবার কাছাকাছি গিয়েও ইতিহাস লেখা হলো না মেসির
  • ২২ জুন ২০২৬