নিউজিল্যান্ডে তিন মাস পর ফের কোভিড-১৯ রোগী শনাক্ত

১৩ আগস্ট ২০২০, ১২:২৭ PM

© বিবিসি

নিউজিল্যান্ডে নতুন করে আরও ১৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে প্রথম একই পরিবারের চারজন নতুন রোগী শনাক্ত হন। এরপরই বিষয়টি সবাইকে বিস্মিত করে তোলে।

এর কারণ হিসেবে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত তিন মাসের মধ্যে দেশটিতে কোন কমিউনিটি সংক্রমণের ঘটনা ঘটেনি। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১৩ জনই একটি পরিবারের সদস্য।

অপর আক্রান্ত ব্যক্তি সদ্য বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন। এদিকে, বুধবার দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেছেন, ‘বিষয়টির ভয়াবহতা এখন টের পাওয়া যাচ্ছে।’

বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৪৭ লাখ ৮৮৭ জন মানুষ। আর মৃত্যুর সংখ্যা সাত লাখ ৪৫ হাজার ৯২৩ জন।

মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 
  • ২৩ জুন ২০২৬
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬