গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, বেড়েছে আক্রান্ত

১১ আগস্ট ২০২০, ০২:২৪ PM

© ফাইল ফটো

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৬ জনের শনাক্ত হয়েছে। আর একই দিনে মারা গেছেন ৩৩ জন। আজ মঙ্গলবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এছাড়া গতকাল সোমবার ২ হাজার ৯০৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আর একই দিনে ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছিল। 

আজ ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন। এছাড়া এখন পর্যন্ত দেশে ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জনের শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৪৭১ জন।

আজ করোনা নিয়ে অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ জন মারা গেছে যাদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৫ জন। এ পর্যন্ত পুরুষ শনাক্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। 

দেশে এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুরুষের মৃত্যু বেশি হয়েছে বলে জানায়। 

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘রোগ প্রতিরোধে সচেষ্ট থাকুন, সচেতন থাকুন। তাহলে রোগ প্রতিরোধ করা সম্ভব।’

এদিকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে বন্ধ হতে যাচ্ছে। আগামী বুধবার (১২ আগস্ট) থেকে দুপুর আড়াইটায় নিয়মিত এই বুলেটিন আর হবে না বলে এর আগে গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

ঈদের ছুটিতে নতুন গন্তব্য—কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’
  • ২৩ মার্চ ২০২৬
বিসিবির মিডিয়া কমিটির প্রধানের দায়িত্বে মোখসেদুল কামাল
  • ২৩ মার্চ ২০২৬
নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
  • ২৩ মার্চ ২০২৬
দিনে দুপুরে সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, নগদ টাকাসহ স্ব…
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-ইমনরা
  • ২৩ মার্চ ২০২৬
রেল দুর্ঘটনা: স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence