স্বাস্থ্য ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ৩৯ লাখ শিশু: ইউনিসেফ

২৯ জুলাই ২০২০, ০৮:৪৩ AM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপর্যস্ত পুরো বিশ্ব। এই ভাইরাস শুরু থেকেই আতঙ্ক ছড়িয়ে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। ভাইরাসটিতে প্রায় সব ধরনের মানুষ ভুগছেন। তবে এদের মধ্যে প্রায় ৩৯ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

সতর্কতা জানিয়ে ইউনিসেফ বলছে, মহামারি ভাইরাস করোনার জন্য দক্ষিণ এশিয়ার প্রায় ৩৯ লাখ শিশু তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এসব স্বাস্থ্য ঝুঁকিতে থাকা শিশুরা যেকোনো সময় স্বাস্থ্য জটিলতায় পড়তে পারে।

শিশুদের স্বাস্থ্য বিষয়ক ইউনিসেফের এই পরিসংখ্যানটি দিয়েছে মেডিক্যাল জার্নাল ল্যানসেট। ল্যানসেটের ঐ সমীক্ষায় বলা হয়, করোনাভাইরাস মহামারির আর্থ-সামাজিক প্রভাবের কারণে বিশ্ব জুড়ে ৬৭ লাখ শিশু তীব্র স্বাস্থ্য সমস্যার শিকার হবে। ইউনিসেফ বলছে, এর অর্ধেক শিশুই হবে দক্ষিণ এশিয়ায়।

এ ব্যাপারে ইউনিসেফ জানায়, চরম অপুষ্টির কারণে শিশুদের ওই সমস্যাগুলো দেখা দেবে। যার ফলে শিশুরা খুব দুর্বল হয়ে পড়বে। এতে শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ে যাবে এবং তাদের সঠিক বৃদ্ধি ও বিকাশ ঘটবে না।

ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ডোনাল্ড ট্রাম্প
  • ১৫ এপ্রিল ২০২৬
ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬