আজ গণমাধ্যমের সামনে আসছেন জাফরুল্লাহ চৌধুরী

২৫ জুন ২০২০, ০৯:৫৭ AM

© ফাইল ফটো

করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পরপ্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ বৃহস্পতিবার (২৫ জুন) করোনা থেকে মুক্ত হওয়ায় চিকিৎসক-নার্সসহ গণমাধ্যম এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন তিনি।

অনুষ্ঠানে নিজের সুস্থ হয়ে ওঠার গল্প শোনাবেন তিনি, কথা বলবেন নিজের চিকিৎসার ব্যয় নিয়েও। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, এ উপলক্ষ্যে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আজ বেলা ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীরউত্তম মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।

হাসপাতালের কেবিনে বসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর লেখা ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ:২০২০-২১ বাংলাদেশ বাজেট’ শীর্ষক প্রবন্ধের ওপর সভায় আলোচনা হবে। সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

আলোচক থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ, বেলার নির্বাহী প্রধান রিজওয়ানা হাসান প্রমুখ।

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬