যশোরে করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

২৩ জুন ২০২০, ১০:২৬ AM

© প্রতীকী ছবি

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস উপসর্গ নিয়ে যশোরের অভয়নগরে বিমল চক্রবর্তী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষক মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার রাতে জেলার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত বিমল চক্রবর্তী অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বিমল চক্রবর্তী দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিলেন। গত শুক্রবার জ্বর ও গায়ে ব্যথা শুরু হলে বাড়িতে থেকেই চিকিৎসা নিতে শুরু করেন। সোমবার সন্ধ্যার পর বিমল চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি হলে নিকটস্থ খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শুরুর কয়েক ঘন্টার মধ্যে তিনি মারা যান।

মধ্যরাতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া জামান মৃত বিমল চক্রবর্তীর নমুনা সংগ্রহ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে সৎকার সম্পন্ন করান।

তার মৃত্যু নিয়ে অভয়নগরে করোনা উপসর্গে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরইমধ্যে একজনের পজিটিভ ও একজনের নমুনায় করোনা নেগেটিভ ধরা পড়েছে।

 

 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence