করোনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালকের মৃত্যু

২১ জুন ২০২০, ০৮:৫৫ AM

© সংগৃহীত

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক এবং সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ জুন) রাতে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা জাফর আহম্মদ বিবিএসের কম্পিউটার শাখায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর বাড়ি বরিশালে। সেখানেই তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, জাফর আহম্মদ খান প্রথমে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আইসিইউর প্রয়োজন পড়লে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন বলেও জানান তিনি।

সূত্র জানিয়েছে, জাফর আহম্মদসহ সাবেক ও বর্তমান মিলিয়ে প্রশাসনের মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির
  • ২৩ জুন ২০২৬
ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬