টেকনাফের সাবেক সাংসদ বদি করোনায় আক্রান্ত

১৯ জুন ২০২০, ০৮:৩১ PM

© ফাইল ফটো

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।

বদির প্রেসসচিব হেলাল উদ্দিন বলেন, পাঁচ-ছয়দিন জ্বরে ভোগার পর বৃহস্পতিবার (১৮ জুন) বদিকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পরে সন্ধ্যা পৌনে ৮টার দিকে উন্নত চিকিৎসার ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

তিনি বলেন, বদি এবং তার স্ত্রী একসঙ্গে নমুনা দিয়েছিলেন। এরমধ্যে বদির করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে তাঁর স্ত্রীর শরীরে টায়ফয়েড ধরা পড়েছে। বর্তমানে তিনি কক্সবাজারে নিজ বাসায় আছেন।

জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির
  • ২৩ জুন ২০২৬
ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬