করোনায় ফুসফুস ভালো রাখে যে ৫ খাবার

১৯ জুন ২০২০, ০৯:৫৩ AM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কোনভাবেই কমছে না। প্রতিদিনই নতুন নতুন এলাকা হয়ে উঠছে সংক্রমণের হটস্পট। প্রাণঘাতী এ ভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই এটি থেকে বাঁচতে সচেতনাতাই একমাত্র উপায় বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা বলছেন, কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হলে এই ভাইরাস তার ফুসফুসে আক্রমণ করে। মূলত তখনই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর এর ফলেই মৃত্যু হচ্ছে অধিকাংশ রোগীর। তাই ফুসফুসকে সুস্থ রাখার উপর জোর দিয়েছেন তারা। আর ফুসফুসকে সুস্থ রাখতে পারে এমন পাঁচটি খাবারের কথা বলেছেন চিকিৎসকরা। সেগুলো হলো...


১। পেঁয়াজ ও রসুন

পেঁয়াজ ও রসুন প্রদাহের প্রবণতা কমায় ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। ‘জার্নাল অব ক্যানসার এপিডেমিওলজি’ ও ‘বায়োমার্কারস অ্যান্ড প্রিভেনশন’-এ প্রকাশিত প্রবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন, যেসব ধূমপায়ী কাঁচা রসুন খান তাদের ফুসফুসের বিভিন্ন অসুখে ভোগার আশঙ্কা প্রায় ৪০ শতাংশ কমে যায়।

২। আদা

আদা কুচি নিয়মিত খেলে ফুসফুস ভাল থাকে।

৩। কাঁচা মরিচ

কাঁচা মরিচ খেলে রক্ত সঞ্চালন ভাল হয়। সংক্রমণের আশঙ্কা কমে।

৪। হলুদ

হলুদের কারকিউমিন প্রদাহ কমায়।

৫। ফল ও সবজি

আপেল, পেয়ারা, শসা, সফেদা ইত্যাদি ফল ফুসফুসের জন্য খুবই ভাল। আপেল ও বাতাবি লেবুর ফ্ল্যাভেনয়েড ও ভিটামিন সি ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। এছাড়া গাজর, কুমড়ো, বেল পেপারে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। সারা শরীরের পাশাপাশি ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এসব সবজি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এছাড়া আরো বেশ কয়েকটি খাবার রয়েছে যেগুলো ফুসফুসকে সুস্থ রাখতে পারে। সেগুলো হলো

শাক-সবজি, আলু, পটল, কুমড়ো-গাজর বেশি করে খান। খোসা না ছাড়িয়ে তরকারি করে খেতে পারলে আরও ভাল। এছাড়া ময়দার বদলে খান আটার রুটি, সাদা ভাতের বদলে ব্রাউন রাইস, কিনোয়া, বার্লি ইত্যাদি। এতে ফুসফুসের ক্ষতি যেমন কম হবে, ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।

এছাড়া পটাশিয়ামসমৃদ্ধ খাবার ফুসফুসের জন্য ভালো। তাই সবুজ শাক, টমেটো, বিট, আলু, কলা খান নিয়মিত। আর প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম, দুধ, দই, ডাল, ছোলা ইত্যাদি।

ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে দিনে ২ থেকে ৩ লিটার পানি অবশ্যই পান করতে হবে।

জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির
  • ২৩ জুন ২০২৬
ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬