করোনায় এনাম মেডিক্যাল কলেজের চিকিৎসকের মৃত্যু

১৮ জুন ২০২০, ১১:১৭ AM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল হায়দার (৫২) মারা গেছেন। তিনি হাসপাতালটির ডায়বেটোলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বুধবার রাতে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালেই তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিন দিন আগে তিনি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ শনাক্ত হলে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

বুধবার রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর মিরপুরের বাসা থেকে দ্রুত সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

চট্টগ্রামের সন্দীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে ডা. রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। দীর্ঘদিন ধরেই তিনি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। মিরপুরের পল্লবীতে একাই থাকতেন ডা. রফিকুল হায়দার।

ডা. রফিকুল হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬
কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল ঢাবির রোকেয়া হলের বাগানমালির
  • ২৩ জুন ২০২৬
ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬