কথা বলতে কষ্ট হচ্ছে, লিখে উত্তর দিচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী

১৫ জুন ২০২০, ১০:০৩ PM
করোনামুক্তির পর তোলা

করোনামুক্তির পর তোলা © ফাইল ফটো

করোনা থেকে সদ্য মুক্তি পাওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। ফুসফুসের সংক্রমণ কমার পাশাপাশি শ্বাস নিতেও আর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। তবে গলায় ব্যাথা থাকায় তার কথা বলতে কষ্ট হচ্ছে বলে জানা গেছে। এজন্য লিখে কথার উত্তর দিচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

আজ সোমবার (১৫ জুন) ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণমাধ্যম সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টু সাংবাদিকদেরকে এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকরা কথা বলতে নিষেধ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে। তার শরীরে করোনা ইনফেকশন না থাকলেও ব্যাকটোরিয়া ইনফেকশন আছে।

তিনি জানান, তাকে আরো ছয় থেকে সাত দিন হাসপাতালে চিকিৎসা নিতে হবে। তবে তিনি মানসিকভাবে উজ্জীবিত রয়েছেন। সোমবার সন্ধ্যা ৭ টায় গণস্বাস্থ্য হাসপাতালে ডা. জাফরুল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে তার চিকিৎসক অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের নিকট থেকে বিস্তারিত জানেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্র-উদ্ভাবিত র‍্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষার পর গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনায় আক্রান্ত। বিএসএমএমইউর পরীক্ষায়ও গত ২৮ মে করোনা পজিটিভ আসে তার। পরে গত শনিবার তিনি করোনামুক্ত বলে জানান গণস্বাস্থ্যের র‌্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী অধ্যাপক ডা. মুহিব উল্লাহ খন্দকার।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬