গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষার খবর মিথ্যা

১২ জুন ২০২০, ১২:১২ PM

© ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কোভিড-১৯ কিট দিয়ে দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ‘জি আর কোভিড-১৯ ডট ব্লট টেস্ট’ কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গণস্বাস্থ্যের কিট সরকারের অনুমোদন পায়নি। এই কিটের কোনো বিপণন হয়নি এবং কোনো প্রতিষ্ঠানকে করোনায় পরীক্ষার জন্য দেয়াও হয়নি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনা পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ সংক্রান্ত কোনো প্রকার কিট পরীক্ষার সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। এই ধরনের কোনো তথ্য কোথাও পেলে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বা স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে ।

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা, প্রতিব…
  • ২৩ জুন ২০২৬
ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬