ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি

০৭ জুন ২০২০, ০১:৩০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়নি, স্থিতিশীল রয়েছে। ফলে তিনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে শনিবার তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছিল।

আজ রোববার (৭ জুন) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ সাংবাদিকদেরকে বলেন, ‘স্যার আগের মতোই আছেন। স্থিতিশীলই আছে, অক্সিজেন চলছে। এছাড়া শ্বাসকষ্ট কিছুটা আছে ‘

গত বৃহস্পতিবার রাতে জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অবনতি হওয়ার কথা জানানো হয়। তাঁর শ্বাসকষ্ট বেড়েছিল। শনিবার সকালে অবস্থা উন্নতির দিকে বলে জানানো হয়।

গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনায় আক্রান্ত। পরে বিএসএমএমইউতে পরীক্ষা করেও ২৮ মে তাঁর করোনাভাইরাস পজিটিভ আসে। গত ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তার সঙ্গে স্ত্রী এবং ছেলেও করোনায় আক্রান্ত।

পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬
পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি …
  • ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৩ জুন ২০২৬