সুন্দরবন কুরিয়ার চেয়ারম্যান করোনায় মারা গেছেন

৩০ মে ২০২০, ১২:২৮ PM

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

আজ শনিবার (৩০ মে) সকাল ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক লিলি ইসলাম। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন তিনি। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক জানান, করোনা উপসর্গ থাকায় সম্প্রতি চেয়ারম্যান ইমামুল কবীর শান্তকে প্রথমে ল্যাবএইড ও পরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর পর গত ২৭ মে রাত ১০টায় তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।

হাফিজুর রহমান পুলক আরো জানান, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোসল করতে নেমে নিখোঁজ, বfল্কহেডের নিচে মিলল কিশোরের মরদেহ
  • ২৩ জুন ২০২৬
এইচএসসির খাতা জমা ৫ কিস্তিতে— জরুরি নির্দেশনা দিল শিক্ষা বো…
  • ২৩ জুন ২০২৬
ঢাবির বিতর্কিত সেই আওয়ামীপন্থী কর্মকর্তা শারমিন সাময়িক বহিষ…
  • ২৩ জুন ২০২৬
এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বা…
  • ২৩ জুন ২০২৬
লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬