করোনা রোগীরা মেতেছিলেন আড্ডা-গানে

২৬ মে ২০২০, ০৮:৫৯ AM

© সংগৃহীত

চট্টগ্রামের একমাত্র ফিল্ড হাসপাতালে সেখানকার করোনা রোগীদেরকে নিয়ে ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করেছেন এখানকার স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এদিন রোগীদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়। রোগী-চিকিৎসক সবাই মিলে মেতেছিলেন গান আর আড্ডায়।

হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী জানান, দিনের শুরুতে আমরা রোগীরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি হাসপাতালের ভেতরে। পরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকলে মেতে উঠি গান আর আড্ডায়। এসময় আমাদের সঙ্গে যোগ দেন স্বাস্থ্যকর্মীরাও।

তিনি আরও জানান, পরিবার ছেড়ে ঈদ পালন করতে হচ্ছে এবার। তারপরও নিজেদের মতো করে আনন্দে ঈদ উদযাপন করার চেষ্টা করছি।

ফিল্ড হাসপাতালের পরিচালক বিদ্যুৎ বড়ুয়া বলেন, রোগীদের সঙ্গে ঈদ উদযাপন করেছি। একটা সুন্দর সময় কাটানোর মধ্যদিয়ে রোগীদের মনবল চাঙ্গা রাখার চেষ্টা করেছি। রোগীরা যাতে মনে না করেন তারা পরিবারের বাইরে আছেন। আজ ঈদের দিনেও একজন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬
৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
  • ২৩ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৩ জুন ২০২৬
মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত
  • ২৩ জুন ২০২৬