তৃতীয় দফার রিপোর্টেও করোনা পজেটিভ শিক্ষা উপমন্ত্রীর মা

২৪ মে ২০২০, ০১:০৮ AM

© ফাইল ফটো

এখনো করোনামুক্ত হতে পারেননি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মা হাসিনা মহিউদ্দিন। তাঁর তৃতীয় দফার রিপোর্টও পজেটিভ এসেছে। শনিবার (২৩ মে) চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য জানা গেছে। 

এর আগে গত ১২ মে বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তার দুদিন আগে ছেলে সালেহীন করোনা আক্রান্ত হয়। পরে গত ১৬ মে দ্বিতীয় দফার রিপোর্টেও হাসিনা মহিউদ্দিনের পজেটিভ এসেছিল।

জানা যায়, গত ১০ মে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় নগরীর চশমা হিলের তাদের ভবনটি লকডাউন করে দেওয়া হয়। এরপর নওফেলসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। পরে ১২ মে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তার মা হাসিনা মহিউদ্দিনের করোনা শনাক্ত হয়।

যদিও ওই দিন (১২ মে) হাসিনা মহিউদ্দিনের সন্তান শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল।

গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬
৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
  • ২৩ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৩ জুন ২০২৬
মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত
  • ২৩ জুন ২০২৬