করোনা টেস্ট করাতে মধ্যরাত থেকেই লাইন!

১৮ মে ২০২০, ০১:৪১ PM

করোনাভাইরাস টেস্ট করাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রোববার থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। করোনা পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট সময়ে আসার কথা হলেও অনেকেই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছেন বিএসএমএমইউতে।

নিরাপত্তারক্ষীরা বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করলেও অধিকাংশরাই যায়নি। সেহরির পরে দেখা যায় কাগজ কিংবা মাদুর বিছিয়ে শুয়ে আছেন কেউ কেউ। পরীক্ষার জন্য এই সারি ফিভার ক্লিনিকের সীমানা ছাড়িয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাদের কেউই অনলাইনে রেজিস্ট্রেশন করেনি। অনেকেই লাইনে পানির বোতল কিংবা অন্য কিছু রেখে এদিক সেদিক ঘোরাফেরা করছেন। যাদের করোনা হয়নি এতে তাদেরও সংক্রমিত হওয়ার শঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ভিড়ের কারণে করোনার সংক্রমণ বিস্তার ঠেকাতে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবে, কেবল তাদেরই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে বিএসএমএমইউ।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৩ জুন ২০২৬
এআই যুগে গবেষণার সততা বজায় রাখার আহ্বান যবিপ্রবি উপাচার্যের
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা সেই কৃষ…
  • ২৩ জুন ২০২৬
জবির ছাত্রী হলে পানির ফিল্টার দিল জকসু
  • ২৩ জুন ২০২৬
মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দিচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদ…
  • ২৩ জুন ২০২৬
জিপিএ-৫ না পাওয়ায় শ্রমিক ভিসায় মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত …
  • ২৩ জুন ২০২৬