রেমডেসিভির প্রয়োগ শুরু ২০ মে!

১৩ মে ২০২০, ০১:৫০ PM

দেশে করোনাভাইরাস প্রতিরোধে রেমডেসিভির প্রয়োগ শুরুর অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামী ২০ মে থেকে শুরু হতে পারে বহুল আলোচিত করোনা মেডিসিন। ওষুধ প্রশাসন অধিদফতর সূত্র বলছে রেমডেসিভির এর পরীক্ষার কাজ ১৮ থেকে ১৯ মে’র মধ্যে শেষ হবে। ওষুধের সব গুণাগুণ ঠিক থাকলে দেশে প্রস্তুত করা ওষুধটি মানুষের শরীরে প্রয়োগে কোন বাঁধা থাকবে না।

করোনা চিকিৎসায় বিশ্বে এখনও পর্যন্ত সব থেকে আলোচিত ওষুধ রেমডেসিভির। ইবোলা ভাইরাসের প্রতিষেধক হিসেবে ব্যবহার হওয়া রেমডেসিভির প্রয়োগ করোনা নিয়ন্ত্রণে ভাল ফল দিয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। যুক্তরাষ্ট্রের গবেষকদের দাবির পর দেশটির খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) রেমডেসিভির প্রয়োগের অনুমোদন দিয়েছে।

আমেরিকার বাইরে বাংলাদেশই প্রথম রেমডেসিভির তৈরি করে ওষুধ প্রশাসনে পরীক্ষার জন্য জমা দেয়া হয়েছে। এখন পরীক্ষা শেষ হলেই দেশের রোগীদের রেমডেসিভির প্রয়োগ করা সম্ভব হবে। জাপানও সম্প্রতি করোনার চিকিৎসায় রেমডেসিভির প্রয়োগের অনুমোদন দিয়েছে।

গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬