বসুন্ধরার করোনা হাসপাতালে সাংবাদিকদের জন্য থাকবে ১০০ সিট

১০ মে ২০২০, ০৩:৫৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মিত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইসোলেশন সেন্টার বা হাসপাতাল। আইসোলেশন সেন্টার নির্মাণের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।

জানা গেছে, দুই হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালের ১০০ টি শয্যা করোনা আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসা সেবা দেয়ার জন্য রাখা হবে। এই সিটগুলো কেবল মাত্র করোনাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল গণমাধ্যমকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হবেন তাদের চিকিৎসায় বরাদ্দ রাখা হবে।

বিষয়টি নিয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। ফেসবুকের ওই পোস্টে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়ে সোবহান অনভীর বরাত তিনি জানিয়েছেন, বসুন্ধরা কনভেনশন সেন্টারে নির্মাণ করা ২ হাজার শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের অন্তত ১০০ শয্যা শুধু মাত্র গণমাধ্যমকর্মীদের জন্য।

গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬