মালয়েশিয়ায় ফের ৯ জুন পর্যন্ত বাড়ল লকডাউন

১০ মে ২০২০, ০১:৩০ PM

মালয়েশিয়ায় পঞ্চম বারের মতো লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৯ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। রোববার (১০ মে) স্থানীয় সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডারের (এমসিও) অধীনে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

তিনি বলেন, আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালা’র নিকট প্রার্থনা করি যেন কোভিড -১৯ থেকে মুক্তি পাই। আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে। আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনা ভাইরাস নির্মূল হোক। ইতোমধ্যেই আমাদের করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আছি এবং আরো সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে।

দেশটিতে করোনাভাইরাস মোকাবিলায় গত ১৮ মার্চ থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করে চতুর্থবারের মতো বাড়িয়ে ১২ মে পর্যন্ত ঘোষণা করা হয়। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় ফের বিধিনিষেধ বাাড়িয়ে আগামী ৯ জুন পর্যন্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সামনে ঐতিহাসিক ‘হাফ সেঞ্চুর…
  • ২৫ জুন ২০২৬
কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইজারল্যান্ড, শেষ ৩২-এ দুই দলের…
  • ২৫ জুন ২০২৬
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬