মেয়েসহ করোনা আক্রান্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক

১০ মে ২০২০, ০১:২২ PM

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল মুঈদ ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ ও তার কৃষিবিদ মেয়ে এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৯ মে) কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

এর আগে ২২ ও ২৩ এপ্রিল নেত্রকোনা হাওরে ধানকাটার অবস্থা দেখতে গিয়েছিলেন। এর ৩ থেকে ৪ দিন পর করোনার উপসর্গ দেখা যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. আলহাজ উদ্দিন আহমেদ বলেন, স্যারকে (ডিজি) নিয়ে আমরা ব্যস্ত। হাওরে ধানকাটার অবস্থা দেখতে যাওয়ার কয়েকদিন পর থেকে স্যার অসুস্থ। মেয়েসহ স্যার করোনায় আক্রান্ত। তারা এখন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা, যেন সিন…
  • ২৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে ছিটকে পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার
  • ২৯ এপ্রিল ২০২৬
৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
  • ২৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬