করোনা উগসর্গ নিয়ে আরেক পুলিশ সদস্যের মৃত্যু

০৯ মে ২০২০, ০১:০৭ PM

© ফাইল ফটো

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার একজন পুলিশ কনস্টেবল করোনাভাইরাসের উগসর্গ নিয়ে মারা গেছেন। তার নাম এনামুল হক (৪৫)। এর আগে পুলিশ বাহিনীতে মোট ৬ জন করোনাভাইরাসে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন সহস্রাধিক।

আজ শনিবার সকালে মারা যান বলে শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান জানান। তিনি বলেন, করোনা উপসর্গ থাকায় এনামুলকে পৃথকভাবে রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে। তাকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে।

বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সামনে ঐতিহাসিক ‘হাফ সেঞ্চুর…
  • ২৫ জুন ২০২৬
কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইজারল্যান্ড, শেষ ৩২-এ দুই দলের…
  • ২৫ জুন ২০২৬
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬