করোনায় আক্রান্ত ১২ হাজার ছাড়ালো

০৭ মে ২০২০, ০২:৩৪ PM

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৭০৬ জনের শরীরে। এর ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪২৫ জনে। আর একইসময়ে সুস্থ হয়েছেন ১৩০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯১০ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে। 

এ সময় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা জানানো হয়নি। এটি পরে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে জানানো হবে বলে জানিয়েছে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও শপিং সেন্টারের পর মসজিদ খুলে দিয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খোলার ক্ষেত্রে বেশকিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে।

তবে দেশের সবচেয়ে বড় দুই শপিং সেন্টার বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন ৩৮ লাখ ২০ হাজার ৮৬৯ জন এবং ২ লাখ ৬৫ হাজার ৯৮ জন ছাড়িয়েছে তখন প্রতিবেশী দেশ ভারতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৪৫ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৭ জন।

অন্যদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১২ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৪ হাজার।

বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সামনে ঐতিহাসিক ‘হাফ সেঞ্চুর…
  • ২৫ জুন ২০২৬
কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইজারল্যান্ড, শেষ ৩২-এ দুই দলের…
  • ২৫ জুন ২০২৬
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬