১৩ দিনে করোনা জয় করলো ভোলার এক শিশু

০৭ মে ২০২০, ০৯:৪৬ AM

ভোলায় করোনা আক্রান্তের মাত্র ১৩ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছে মোহনা (৮) নামে একটি শিশু। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৫ জনের মধ্যে দুই জন সুস্থ হলো।

বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

ভোলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মাহাবুব আলম বলেন, জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শিশুটির গত ২৩ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর স্বাস্থ্যবিভাগের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল ও প্রথম দফায় তার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। বুধবার দ্বিতীয় দফাও তার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবার (০৭ মে) তাকে ছাড়পত্র দেওয়া হবে। শিশুটি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিল।

বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সামনে ঐতিহাসিক ‘হাফ সেঞ্চুর…
  • ২৫ জুন ২০২৬
কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইজারল্যান্ড, শেষ ৩২-এ দুই দলের…
  • ২৫ জুন ২০২৬
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬