একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

০৫ মে ২০২০, ০২:২৩ PM

© প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় নতুন ৭৮৬ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট ১০ হাজার ৯২৯ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস। এছাড়া দেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮৩ জনে দাঁড়ালো।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন। 

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

শেষ ৩২ এ ব্রাজিলের প্রতিপক্ষ কে?
  • ২৫ জুন ২০২৬
রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপ ইতিহাসে অন্যরকম ‘হাফ-সেঞ্চুরি’ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬