ওসি করোনায় আক্রান্ত, থানা ও বাসভবন লকডাউন

০৪ মে ২০২০, ০১:৫৮ PM

© ফাইল ফটো

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রংপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি। এ ঘটনার পর ওই থানা এবং ওসির বাসভবন লকডাউন করা হয়েছে। তবে ওই থানার সব কার্যক্রম পাশের ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার সকালে রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুরে রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে কোতোয়ালি থানার ওসি রয়েছেন। এ কারণে আপাতত ওই থানার সব কাজ পাশের দুটি ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে থানাও আপাতত লকডাউন থাকবে। ওসির সংস্পর্শে আসা আট পুলিশ কর্মকর্তা ও সদস্যকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ জন্য থানার সবাইকে নিরাপদ ও সতর্ক থাকতে বলা হয়েছে।


এদিকে থানার কার্যক্রম পাশের ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬
প্রথমার্ধেই গোলবন্যা, হাইতির সাথে ২-২ গোলে সমতায় বিরতিতে মর…
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬