সঠিক সময়ে দাঁত ব্রাশে করোনা মুক্তি, বলছেন বিশেষজ্ঞ

৩০ এপ্রিল ২০২০, ১২:৫৪ PM

করোনাভাইরাস বিশ্বে দাপিয়ে বেড়ালেও এখনো কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই এটি থেকে রক্ষা পাওয়া উপায় হলো প্রাণঘাতী ভাইরাসটি প্রতিরোধ করা। এবার সঠিক সময়ে দাঁত ব্রাশ করার ফলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়া থেকে বাঁচা যেতে পারে বলে মনে করছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ। ব্রিস্টল ইউনিভার্সিটির দন্তরোগ বিভাগের ইমেরিটাস প্রফেসর মার্টিন অ্যাডি এ কথা বলেছেন।

তিনি বলেন, মুখে করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে এবং মুখে এই ভাইরাস থাকলে তা ধ্বংস করতে কাজ করে টুথপেস্ট। ব্রাশ করার কয়েক ঘণ্টা আগে করোনাভাইরাস মুখে লেগে গেলে তা দূর হয়ে যাবে টুথপেস্টের প্রভাবে। একইভাবে ব্রাশ করার পরেও সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।

এ কারণে বাড়ি থেকে বের হওয়ার আগে এবং ফিরে এসেই ব্রাশ করার কথা বলেছেন তিনি। তার মতে, ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত করোনা সংক্রমণ থেকে বাঁচা যায়। একইভাবে ব্রাশ করার তিন থেকে পাঁচ ঘণ্টা আগে ভাইরাসটি মুখে লাগলেও ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো বলেন, করোনাভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে ড্রপলেট আকারে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনকে সংক্রমিত করে। সে কারণে ব্রাশ করার পাশাপাশি হাত ও মুখমণ্ডল পরিষ্কার রাখলেই ভাইরাসটি দূরে রাখা সম্ভব।

তিনি আরো বলেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য যেমন বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে। করোনা দূর করার উপাদান টুথপেস্টেও রয়েছে। মুখ ভাইরাসমুক্ত রাখতে টুথপেস্ট কার্যকরী।

সূত্র : ডেইলি মেইল

আজ ও কাল রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬