ঘরে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হলেন ছেলেসহ সাংবাদিক

৩০ এপ্রিল ২০২০, ১০:২৬ AM

© সংগৃহীত

গাজীপুরে ঘরে চিকিৎসা নিয়েই ছেলেসহ এক সাংবাদিক প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করেছেন। তিনি হলেন- ইকবাল আহমদ সরকার ও তার ছেলে আবদুল্লাহ আল রাফি। তিনি বেসরকারি টিভি চ্যানেল ৭১-এর সাংবাদিক।

বুধবার( ২৯ এপ্রিল) রাতে ইকবাল আহমদ সরকার জানান, একমাত্র ছেলে আবদুল্লাহ আল রাফিসহ তার নমুনা দ্বিতীয়বার গত সোমবার ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সকালে ওই নমুনায় (কোভিড-১৯) নেগেটিভ এসেছে।

১৪ এপ্রিল ৭১ টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। পরদিন ওই বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তার কলেজপড়ুয়া ছেলের নমুনাও করোনা পজিটিভ আসে এবং অন্যদের নেগেটিভ আসে। ১৪ দিন চিকিৎসা শেষে তাদের নমুনা ঢাকায় পাঠনো হলে বুধবার সবারই নমুনা ফলাফল করোনা নেগেটিভ আসে।

পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। পর দিন ওই বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এ সময় তার কলেজছাত্র ছেলের নমুনায় করোনা পজিটিভ আসে এবং অন্যদের নেগেটিভ আসে।

১৪ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার আবার তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়। বুধবার সবার নমুনা ফল করোনা নেগেটিভ আসে।

এসময় সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, সাংবাদিক ইকবাল সরকার ও তার ছেলে এখন আল্লাহর রহমতে করোনাভাইরাস মুক্ত।

এছাড়াও গাজীপুরে গত মঙ্গলবার পযর্ন্ত ৩৩১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

জামালপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু
  • ২৯ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে টিটন হত্যায় ফের আলোচনায় সেই ইমন
  • ২৯ এপ্রিল ২০২৬
সংসদে অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি
  • ২৯ এপ্রিল ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
  • ২৯ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, এমপি…
  • ২৯ এপ্রিল ২০২৬
নির্মাণের ৫ বছর পরও চালু হয়নি ফিশ মার্কেট, রাজস্ব হারাচ্ছে …
  • ২৯ এপ্রিল ২০২৬