যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লাখে!

২৯ এপ্রিল ২০২০, ০১:২০ PM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা শুরুতে কম থাকলেও এর পরই বাড়তে থাকে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা এখন ৫৭ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে মাত্র ১৮ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলো।

আজ থেকে ১৮ দিন আগে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ। শুধু যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যেই আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি। দেশটির মোট আক্রান্তের মধ্যে যা ৩০ শতাংশ। জনবহুল নিইউয়র্কে করোনায় মারা গেছে প্রায় ২৩ হাজার।

আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে নিউইয়র্কের পর যথাক্রমে রয়েছে নিউ জার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনিসেলভেনিয়া অঙ্গরাজ্য। নিউ জার্সিতে আক্রান্ত ১ লাখ ১৪ হাজারের মধ্যে ৬ হাজার ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ম্যাসাচুসেটসে আক্রান্ত ৫৬ হাজারের মধ্যে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।

জামালপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু
  • ২৯ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে টিটন হত্যায় ফের আলোচনায় সেই ইমন
  • ২৯ এপ্রিল ২০২৬
সংসদে অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি
  • ২৯ এপ্রিল ২০২৬
ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
  • ২৯ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, এমপি…
  • ২৯ এপ্রিল ২০২৬
নির্মাণের ৫ বছর পরও চালু হয়নি ফিশ মার্কেট, রাজস্ব হারাচ্ছে …
  • ২৯ এপ্রিল ২০২৬