করোনা চিকিৎসা দিতে দক্ষিণ আফ্রিকায় কিউবার চিকিৎসকদল

২৮ এপ্রিল ২০২০, ০২:০৫ PM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাস বিস্তার র দুই শতাধিক চিকিৎসক কিউবা থেকে দক্ষিণ আফ্রিকায় গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিবিয়ান দ্বীপে চিকিৎসা সরঞ্জাম সহায়তা দেওয়ার জন্য প্রথমে একটি বিমান পাঠানো হয়।

গত রবিবার স্থানীয় সময় রাতের বেলা কিউবার চিকিৎসকরা জোহানেসবার্গে পৌঁছান। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় ওই চিকিৎসকদের বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব দেবে।

জানা গেছে, অন্তত ২২টি দেশে এক হাজার দু'শ স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে কিউবা। এদিকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে মে মাস পর্যন্ত লকডাউন করে রাখা আছে দক্ষিণ আফ্রিকা।

তবে ১৫ লাখের বেশি মানুষ কাজে ফিরেছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানও নতুন করে খুলে দেওয়া হয়েছে এবং খাবার সরবরাহকারীদের কাজের অনুমোদন দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত অ্যালকোহল বিক্রি এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে, সে দেশে চার হাজার সাতশ ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে এবং মারা গেছে ৯০ জন।

সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সর…
  • ২২ এপ্রিল ২০২৬
জবিতে ‘বিশেষ বৃত্তি’ সুপারিশপ্রাপ্তদের ব্যাংক অ্যাকাউন্ট খো…
  • ২২ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির ফাইল শিক্ষামন্ত্রীর দপ্তরে
  • ২২ এপ্রিল ২০২৬