করোনা: দেশের কোন এলাকায় কতজন মারা গেছে?

২৮ এপ্রিল ২০২০, ১২:১১ PM

© সংগৃহীত

মহামারি করনাভাইরাসের আতঙ্কে দিশেহারা গোটা বিশ্ব। ইতোমধ্যেই ভাইরাসের কবলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স। এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। আর সুস্থ হয়েছে ১৩১ জন।

বাংলাদেশে করোনায় আক্রান্তের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এখানে মারা গেছে ৭৬ জন। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে মারা গেছে ৩৯ জন। এর বাইরে অন্য এলাকায় মৃতের সংখ্যা এক অংকে।

এর মধ্যে কুমিল্লায় ৪ জন। জামালপুর ও মুন্সীগঞ্জে ৩ জন করে। ময়মনসিংহ, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে মৃত্যু হয়েছে ২ জন করে।

এছাড়া কিশোরগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী ও রাজশাহীতে ১ জন করে মৃত্যু হয়েছে। 

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬