গণস্বাস্থ্যের কিট নিয়ে যা বলল ওষুধ প্রশাসন অধিদপ্তর

২৭ এপ্রিল ২০২০, ০২:৫৫ PM

© ফাইল ফটো

শুরুতে করোনা টেস্ট কিট উৎপাদন বাধাগ্রস্ত করা হয়েছে, গণস্বাস্থ্যের এ অভিযোগকে সত্য নয় বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। এসময় তিনি বলেন, সরকার শুরু থেকে সহযোগিতা করছে, এখনো করতে প্রস্তুত।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত করোনা টেস্ট কিট নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, যে কোনো আবিষ্কারের বিষয়টি পরীক্ষা শেষেই যথাযথ অনুমোদন নিতে হয়। সেটি না করেই হন্তান্তর অনুষ্ঠান করা হয়েছে। গণস্বাস্থ্যের হস্তান্তর অনুষ্ঠানটি মূল কিটের ছিল না। সেটি ছিল পরীক্ষামূলক কিটের হস্তান্তর। কিট তৈরির পুরো প্রক্রিয়া শেষেই হস্তান্তরের অনুরোধ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে ঘুষ দেয়ার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ড. জাফরুল্লাহ'র বক্তব্য আপত্তিকর। অসত্য তথ্য উপস্থাপন করে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তরকে হেয় প্রতিপন্ন করেছেন তিনি।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা, অংশ নিলেন…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬