চিকিৎসা দিতে গিয়ে ব্রিটেনে করোনায় আক্রান্ত বাংলাদেশি নার্স

২৭ এপ্রিল ২০২০, ১০:০৬ AM

© সংগৃহীত

ব্রিটেনে প্রাণঘাতী কারোনাভাইরাসের চিকিৎসায় নিয়োজিত থেকে করোনায় আক্রান্ত হলেন ইজমি আহমেদ নামে এক বাংলাদেশি নার্স। করোনার মহামারীর প্রথম থেকেই বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালে নিয়মিত নার্স হিসেবে কর্মরত ছিলেন ইজমি আহমেদ।

ইজমি আহমেদ বার্মিংহামের কমিউনিটি নেতা ও সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন অধিবাসী লিটু আহমেদ জুম্মার মেয়ে। বর্তমানে চিকিৎসকের পারামর্শে তিনি এবং পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে আছেন।

ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৪১৩ জন মারা গেছে। গত মার্চ মাসের পর দেশটিতে একদিনে এত কম মানুষের মৃত্যু হলো করোনায়। তাই এই অবস্থাকে পরিস্থিতির উন্নতির ইঙ্গিত বলা হচ্ছে।

দেশটিতে এ নিয়ে করোনায় প্রাণ হারালেন ২০ হাজার ৭৩২ জন। তবে সরকারিভাবে দেওয়া এই তালিকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করা মানুষ অন্তভূর্ক্ত হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন কেয়ার হোম (অনেকটা বৃদ্ধাশ্রম) ও বাড়িতে যারা মহামারি এই ভাইরাসে প্রাণ হারাচ্ছেন তাদের নাম তালিকায় উঠছে না।

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে …
  • ২৫ জুন ২০২৬
পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্…
  • ২৫ জুন ২০২৬
আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কা…
  • ২৫ জুন ২০২৬
নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৩ দল, কবে কার সঙ্গে কাদের খেলা
  • ২৫ জুন ২০২৬
শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, জানাল মাউশি
  • ২৫ জুন ২০২৬
বিএনপি ও সিপিসির মধ্যে প্রথমবারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ২৫ জুন ২০২৬