শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, জানাল মাউশি

২৫ জুন ২০২৬, ০৯:৪৪ AM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০৯:৪৪ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বদলির ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা বা জ্যেষ্ঠতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ অবস্থায় শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

বিষয়টি জানতে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট দুই কর্মকর্তার সাথে। তারা জানিয়েছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা যদি যোগদানের দিন থেকে এমপিওভুক্ত হতে পারেন তাহলে যোগদানের তারিখই হবে তাদের প্রথম এমপিওভুক্তির তারিখ। আবার সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক যদি যোগদানের তিন মাস পর এমপিওভুক্ত হন, তাহলে যেদিন তিনি এমপিওভুক্ত হয়েছেন সেদিনই হবে তার প্রথম এমপিওভুক্তির তারিখ। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘প্রথম এমপিওভুক্তির তারিখ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। শিক্ষকরা যখন থেকে ইনডেক্স প্রাপ্ত হন, তখন থেকেই মূলত প্রথম এমপিওভুক্তির তারিখ বিবেচিত হয়। তবে কোনো শিক্ষক দেরিতে এমপিওভুক্ত হলেও যদি বকেয়া পান তাহলে যে মাস থেকে তিনি বকেয়া পাচ্ছেন সেই মাসই তার প্রথম এমপিওভুক্তির তারিখ বিবেচিত হবে। অর্থাৎ একজন শিক্ষক স্কুল বা কলেজে যোগদানের সাত মাস পর এমপিওভুক্ত হলেন; তিনি যদি সাত মাসের বকেয়া পান তাহলে যোগদানের তারিখই হবে তার প্রথম এমপিওভুক্তির তারিখ।’

এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আগামী ২০ জুলাই থেকে শুরুর পরিকল্পনা করেছে মাউশি। আবেদন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন শুরুর পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। এরপর জুলাই মাসের শেষ দিকে অথবা জুন মাসের শুরুতে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের অর্থাৎ নিজ জেলা কিংবা স্বামী-স্ত্রীর কর্মস্থলে যেতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৫ জুলাই পর্যন্ত তথ্য ভেরিফাই এবং চূড়ান্তকরণ চলবে। এরপর বদলি আবেদন শুরু হবে। আমরা জুলাইয়ের মধ্যেই শিক্ষকদের বদলি করতে চাই।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হতে পারে। এরপর ৩ থেকে ৭ দিনের মধ্যে শিক্ষকদের নিজ জেলায় যাওয়ার অর্থাৎ বদলির সুযোগ দেওয়া হতে পারে।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9