আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

২৫ জুন ২০২৬, ১০:০৪ AM , আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:১১ AM
বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কারাদণ্ড © সংগৃহীত

যশোর আদালতের বারান্দায় মারামারির ঘটনায় মামলার বাদী ও বিবাদীসহ চারজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আজিজ শেখের ছেলে নিজাম শেখ, মণিরামপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে মিজানুর রহমান, পেঁড়ডাঙ্গা গ্রামের খোকন গাজীর ছেলে ইরান গাজী এবং কুলিপাশা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া।

সূত্রে জানা যায়, বুধবার মণিরামপুর উপজেলার কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে হাজিরা দিতে আসেন। একই মামলার বিবাদী হিসেবে অপর তিনজনও আদালতে উপস্থিত ছিলেন। মামলার চার্জ শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হয়ে তারা বারান্দায় গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।

ঘটনাটি বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেন এবং চারজনকে আটক করা হয়। পরে কোতোয়ালি থানায় খবর দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ১৫১ ধারায় তাদের আটক করে ঘটনার তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই দিনেশ ঘোষ চারজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত সিআর মামলার বাদী জাকারিয়া এবং বিবাদী তিনজনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত চারজন যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬