কলাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত চারজন

কারাদণ্ডপ্রাপ্ত চারজন © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২০ জুন) মহিপুর থানা পুলিশের সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মহিপুর থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ৫ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় পৃথক চারটি মামলায় তাদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন অনন্তপাড়া গ্রামের করম হাওলাদারের ছেলে আতিকুর রহমান (১৯), একই গ্রামের জুলফিকার আলী খলিফার ছেলে মো. মনির খলিফা (৫১), চর ধুলাসার গ্রামের মো. বিল্লালের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) ও নয়াকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে সোহেল রানা (২৪)।

আদালত আতিকুর রহমান ও সোহেল রানাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া মনির খলিফা ও আবু বক্কর সিদ্দিককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়  সাজাপ্রাপ্ত ৪ জনকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে মহিপুর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬