নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৩ দল, কবে কার সঙ্গে কাদের খেলা

২৫ জুন ২০২৬, ০৯:৫৮ AM
 বিশ্বকাপের সূচি

বিশ্বকাপের সূচি © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও শেষ হয়নি, কিন্তু নকআউট পর্বের উত্তেজনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত করেছে ১৩টি দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দলগুলো পরের পর্বে জায়গা করে নেওয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্ভাব্য নকআউট লড়াই। কে কার মুখোমুখি হবে, কোন দলের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা—সেই হিসাব-নিকাশও শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

ফিফা ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। ফলে টুর্নামেন্টে যুক্ত হয়েছে নতুন নকআউট ধাপ ‘রাউন্ড অব ৩২’। নতুন নিয়ম অনুযায়ী ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল জায়গা পাবে এই পর্বে। এরপর শুরু হবে সরাসরি নকআউট লড়াই।

এখন পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করেছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, কলম্বিয়া, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, বসনিয়া ও হার্জেগোভিনা এবং দক্ষিণ আফ্রিকা। বাকি ১৯টি দলের পরিচয় জানা যাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষে।

রাউন্ড অব ৩২-এর প্রতিটি ম্যাচ হবে একক এলিমিনেশন পদ্ধতিতে। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানে ১৫ মিনিটের দুটি অর্ধেও নিষ্পত্তি না হলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে পেনাল্টি শুটআউটে।

আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর ম্যাচগুলো। সম্ভাব্য সূচি—

* গ্রুপ ‘এ’-এর রানার্সআপ বনাম কানাডা (গ্রুপ ‘বি’-এর রানার্সআপ) — ২৮ জুন, সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস।

* জার্মানি (গ্রুপ ‘ই’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ অথবা ‘এফ’-এর কোনো তৃতীয় স্থানধারী দল — ২৯ জুন, জিলেট স্টেডিয়াম, ফক্সবরো।

* গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘সি’-এর রানার্সআপ — ২৯ জুন, বিবিভিএ স্টেডিয়াম, মন্তেরেই।

* গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ — ২৯ জুন, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন।

* গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘সি’, ‘ডি’, ‘এফ’, ‘জি’ অথবা ‘এইচ’-এর কোনো তৃতীয় স্থানধারী দল — ৩০ জুন, মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড।

* গ্রুপ ‘ই’-এর রানার্সআপ বনাম গ্রুপ ‘আই’-এর রানার্সআপ — ৩০ জুন, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আর্লিংটন।

* মেক্সিকো (গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘সি’, ‘ই’, ‘এফ’, ‘এইচ’ অথবা ‘আই’-এর কোনো তৃতীয় স্থানধারী দল — ৩০ জুন, আজতেকা স্টেডিয়াম, মেক্সিকো সিটি।

* গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘ই’, ‘এইচ’, ‘আই’, ‘জে’ অথবা ‘কে’-এর কোনো তৃতীয় স্থানধারী দল — ১ জুলাই, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা।

* যুক্তরাষ্ট্র (গ্রুপ ‘ডি’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘বি’, ‘ই’, ‘এফ’, ‘আই’ অথবা ‘জে’-এর কোনো তৃতীয় স্থানধারী দল — ১ জুলাই, লেভিস স্টেডিয়াম, সান্তা ক্লারা।

* গ্রুপ ‘জি’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’, ‘ই’, ‘এইচ’, ‘আই’ অথবা ‘জে’-এর কোনো তৃতীয় স্থানধারী দল — ১ জুলাই, লুমেন ফিল্ড, সিয়াটল।

* গ্রুপ ‘কে’-এর রানার্সআপ বনাম গ্রুপ ‘এল’-এর রানার্সআপ — ২ জুলাই, বিএমও ফিল্ড, টরন্টো।

* গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘জে’-এর রানার্সআপ — ২ জুলাই, সোফাই স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস।

* সুইজারল্যান্ড (গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘আই’ অথবা ‘জে’-এর কোনো তৃতীয় স্থানধারী দল — ৩ জুলাই, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার।

* আর্জেন্টিনা (গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন) বনাম গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ — ৩ জুলাই, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি।

* গ্রুপ ‘কে’-এর চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘ডি’, ‘ই’, ‘আই’, ‘জে’ অথবা ‘এল’-এর কোনো তৃতীয় স্থানধারী দল — ৩ জুলাই, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি।

* গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ বনাম গ্রুপ ‘জি’-এর রানার্সআপ — ৩ জুলাই, এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, আর্লিংটন।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের নকআউট পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সম্ভাব্য ম্যাচগুলো নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বাকি দলগুলোর অবস্থান চূড়ান্ত হওয়ার পর আরও স্পষ্ট হবে শিরোপার পথে কার সামনে অপেক্ষা করছে সহজ পথ আর কার জন্য থাকছে কঠিন চ্যালেঞ্জ।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9