করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছুঁইছুঁই

২৭ এপ্রিল ২০২০, ০৮:৪৪ AM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিনই সারা বাড়ছে এ রোগীর সংখ্যা। বিশ্বে এখন পর্যন্ত ২৯ লাখ ৯৪ হাজার ৭৩৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৯৯০ জন। এদিকে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৮১৬ জন।

বর্তমানে ভাইরাসটির উপস্থিতি রয়েছে ১৯ লাখ ৮ হাজার ৯২৮ জনের শরীরে। এর মধ্যে ১৮ লাখ ৫১ হাজার ৩২৫ জনের শরীরে রয়েছে মৃদু সংক্রমণ ও ৫৭ হাজার ৬০৩ জনের শরীরে অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ১৬০ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৫৫ হাজার ৪১৩ জন।

এছাড়া স্পেনে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৯ জনের শরীরে এবং সেখানে মারা গেছেন ২৩ হাজার ১৯০ জন।

বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৪১৬ জনের শরীরে এবং মারা গেছেন ১৪৫ জন ও সুস্থ হয়েছেন ১২২ জন।

মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে রাব…
  • ২২ এপ্রিল ২০২৬
হাম শনাক্তকারী কিটের স্বল্পতা আছে: সংসদে প্রধানমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গিয়েছেন জনগণের সমস্যা সমাধান করতে, যে কারণে বললেন তা…
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় ‘গুলশান’ থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬
বয়স সংশোধন ইস্যুতে বড় সুখবর পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
  • ২২ এপ্রিল ২০২৬