করোনাভাইরাস

ফের উপসর্গ বদল, ভয় বাড়াচ্ছে ত্বকের লালচে র‌্যাশ

২৭ এপ্রিল ২০২০, ০৮:২৮ AM

করোনাভাইরাসের দাপটে কাঁপছে পুরো বিশ্ব। এখনো প্রাণঘাতী ভাইরাসটি প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি। এর মধ্যে বার বার উপসর্গ বদলে ভয়ঙ্কর হচ্ছে করোনাভাইরাস। শুরুটা হয়েছিল, জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথার মতো উপসর্গ দিয়ে। তারপর হার্ট অ্যাটাকের উপসর্গে হাজির হল এই ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা আর হার্ট অ্যাটাকের উপসর্গের পর গ্যাস্ট্রিকের সমস্যার একাধিক উপসর্গ নিয়ে সামনে এসেছে করোনাভাইরাসের সংক্রমণ।

এমনকি ত্বকের লালচে র‌্যাশও নাকি করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ। সম্প্রতি ইতালিতে বেশ কয়েকজনের শরীরে এই উপসর্গ দেখা গিয়েছে। সঙ্গে জ্বর আর গলা ব্যথার মতো সমস্যা। অনেক ক্ষেত্রে অন্য কোনো রকম অসুবিধা নেই, রয়েছে শুধুমাত্র ত্বকের লালচে র‌্যাশ! ইতালির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাঁচজন আক্রান্তের মধ্যে মাত্র একজনের শরীরেই এই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে।

চর্মরোগ বিশেষজ্ঞ ড. ভেরোনিক বাতালি জানান, যাদের ত্বকে তেমন কোনো সমস্যা নেই, তাদের শরীরেও এই লালচে র‌্যাশ দেখা যাচ্ছে। এর ২-৩ দিন পরই তাদের শরীরে আরও একাধিক জটিল সমস্যা দেখা দিচ্ছে।

ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন করোনা আক্রান্তের মধ্যে ২০ শতাংশের শরীরেই এই নতুন ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। যে সমস্ত শিশু করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, তাদের পায়ের পাতা ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। পা লাল হয়ে ফুলে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, করোনাভাইরাসের নানা ধরনের উপসর্গ ততই সামনে আসছে।

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি
  • ২৯ এপ্রিল ২০২৬
বেনাপোল বন্দরে ওজন কারচুপি, রাজস্ব হারাচ্ছে সরকার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডে-কেয়ারের হাত-পা বেঁধে ফেলে রাখা হয় ৫০ শিশুকে, সেবন করান…
  • ২৯ এপ্রিল ২০২৬
কী আছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ভাগ্যে
  • ২৯ এপ্রিল ২০২৬
ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রী অদিতাকে হত্যা, গৃহশিক্ষকের মৃ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: …
  • ২৯ এপ্রিল ২০২৬